এনইআইআর সেবা নিতে শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন: বিটিআরসি

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ১৬:০৭

এনইআইআর সেবা নিতে শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন: বিটিআরসি
ছবি : বিটিআরসির ওয়েবসাইট থেকে

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সেবা গ্রহণের ক্ষেত্রে অননুমোদিত ওয়েবসাইট ও লিংকের ব্যবহার থেকে সতর্ক থাকার জন্য বিশেষ বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এনইআইআর সংক্রান্ত সব ধরণের সেবা গ্রহণের জন্য শুধুমাত্র বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইট neir.btrc.gov.bd ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো অননুমোদিত ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না এবং বিভ্রান্তিকর লিংকের মাধ্যমে কোনো ফি প্রদান করা উচিৎ নয়। এনইআইআর সংক্রান্ত সব সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

বিটিআরসি জানিয়েছে, সাধারণ ব্যবহারকারীরা সতর্ক থাকলে অনলাইন প্রতারণা থেকে বাঁচতে পারবেন এবং সঠিকভাবে মোবাইল ফোন বৈধতা যাচাই করতে পারবেন।