ফ্রি ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড টেক্সট চ্যাট চালু করছে ওপেনএআই

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ৮ আগস্ট ২০২৬, ১৩:৫১

ফ্রি ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড টেক্সট চ্যাট চালু করছে ওপেনএআই

চ্যাটজিপিটি ব্যবহারে বড় পরিবর্তন আনছে ওপেনএআই। আগামী সপ্তাহ থেকে ফ্রি ও গো স্তরের ব্যবহারকারীরা চ্যাটবটের সঙ্গে সীমাহীন টেক্সট চ্যাট করতে পারবেন।

বর্তমানে নির্দিষ্ট সংখ্যার বেশি টেক্সট বার্তা পাঠালে সীমাবদ্ধতায় পড়তে হয়, তবে নতুন এই সিদ্ধান্তে শুধু টেক্সট বার্তার ক্ষেত্রে সেই সীমা তুলে নেওয়া হচ্ছে। তবে ফাইল আপলোড বা ছবি যুক্ত বার্তার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

একই সঙ্গে ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য ‘থিংক’ নামের একটি নতুন বাটন যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে জটিল প্রশ্নের ক্ষেত্রে আরও বিশ্লেষণধর্মী উত্তর পাওয়া যাবে। পাশাপাশি এই সপ্তাহেই তাদের জন্য চ্যাটজিপিটির ডিফল্ট এআই মডেল আপডেট করে ‘জিপিটি ৫.৬ লুনা’ সংস্করণ দেওয়া হচ্ছে।

প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য ‘জিপিটি ৫.৬ সল’ মডেল হালনাগাদ করা হচ্ছে, যা তথ্যের ক্ষেত্রে আরও নির্ভরযোগ্য হবে বলে জানিয়েছে ওপেনএআই। বিশেষ করে তারিখ, সংখ্যা, সূত্র বা নিয়মভিত্তিক প্রশ্নে কম ভুল করতে এই সংস্করণ উন্নত করা হয়েছে।

নতুন এই মডেল আরও সংক্ষিপ্ত ও সরাসরি উত্তর দেবে এবং অপ্রয়োজনীয় অতিরিক্ত তথ্য এড়িয়ে চলবে।

এ ছাড়া প্লাস ও প্রো ব্যবহারকারীরা একটি নতুন স্লাইডারের মাধ্যমে নির্ধারণ করতে পারবেন, কোনো উত্তরে চ্যাটজিপিটি কতটা বিশ্লেষণ করবে।

হালনাগাদ ‘জিপিটি ৫.৬ সল’ মডেল ও স্লাইডার সুবিধা গত বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে চালু হয়েছে।

সূত্র : রয়টার্স

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন