বিশ্বজুড়ে হঠাৎ চ্যাটজিপিটি ব্যবহারকারীদের ভোগান্তি

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১৬:১৮

বিশ্বজুড়ে হঠাৎ চ্যাটজিপিটি ব্যবহারকারীদের ভোগান্তি
ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে হঠাৎ করে ডাউন হয়ে গেছে জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটি। এতে একযোগে হাজারো ব্যবহারকারী সেবাটি ব্যবহার করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন।

ডাউনডিটেক্টর-এর তথ্য অনুযায়ী, ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা চ্যাটজিপিটিতে প্রবেশ করতে সমস্যার মুখে পড়েন। ভারতে প্রায় ১,৪৭৫টি অভিযোগ পাওয়া গেছে, যার মধ্যে ৭৯ শতাংশই ওয়েব সংস্করণ সংক্রান্ত। এছাড়া ৮ শতাংশ মোবাইল অ্যাপ এবং ৭ শতাংশ এপিআই ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা।

এই সময়ে যুক্তরাষ্ট্রে ৩,২৪৩টি এবং যুক্তরাজ্যে ৩,০৮৮টি রিপোর্ট পাওয়া গেছে। এসব ক্ষেত্রেও অধিকাংশ সমস্যাই ওয়েব সংস্করণে দেখা গেছে।

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই তাদের স্ট্যাটাস পেজে সমস্যার বিষয়টি স্বীকার করেছে। এক সংক্ষিপ্ত বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, তারা বর্তমানে সমস্যার সমাধানে কাজ করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় সাড়ে তিনটার দিকে এই বিভ্রাট শুরু হয় এবং উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া ও অস্ট্রেলিয়াসহ একাধিক অঞ্চলে এর প্রভাব পড়ে।

উল্লেখ্য, প্রতিদিন ব্যক্তিগত ও পেশাগত নানা কাজে চ্যাটজিপিটির ওপর নির্ভরশীল বিপুলসংখ্যক ব্যবহারকারীর জন্য এই ধরনের বিভ্রাট বড় ধরনের অসুবিধার সৃষ্টি করে

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন