ক্যানভার সেবা পাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়বে ডিজিটাল শিক্ষার পরিধি

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৩:৪৫

ক্যানভার সেবা পাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়বে ডিজিটাল শিক্ষার পরিধি
ছবি : দ্য প্রেস্টিজ ম্যাগাজিন থেকে নেওয়া

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল শিক্ষার প্রসার বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন বৈশ্বিক নকশা ও শিক্ষাসহায়ক প্ল্যাটফর্ম ক্যানভার গ্লোবাল কে-১২ শিক্ষা প্রধান অ্যান্ডি শ’র সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে শ্রেণিকক্ষে প্রযুক্তিনির্ভর শিক্ষার ব্যবহার বাড়ানো, শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক শেখা নিশ্চিত করা এবং সৃজনশীল পাঠদান পদ্ধতি চালুর বিষয়টি গুরুত্ব পায়। বৈঠকের পর শিক্ষামন্ত্রী ক্যানভাকে দেশের দুটি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করে দেন। এর ফলে এসব প্রতিষ্ঠানে ক্যানভা ফর এডুকেশনের প্রিমিয়াম সেবা প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে পাঠদান আরও আকর্ষণীয় ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীরা সহজে বিষয়বস্তু বুঝতে পারবে এবং শিক্ষকদের পাঠদান প্রক্রিয়াও হবে আরও গতিশীল। পাশাপাশি শিক্ষকদের ডিজিটাল দক্ষতা উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সহায়ক হবে। এতে করে ভবিষ্যতের জন্য দক্ষ ও সৃজনশীল মানবসম্পদ গড়ে তোলার পথ আরও সুগম হবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন