ব্যক্তিগত এআই সহকারী ‘স্কাউট’ উন্মোচন করেছে মাইক্রোসফট

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ৩ জুন ২০২৬, ১১:১৭

ব্যক্তিগত এআই সহকারী ‘স্কাউট’ উন্মোচন করেছে মাইক্রোসফট
ছবি : টেকক্রাঞ্চ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যক্তিগত সহকারী ‘স্কাউট’ উন্মোচন করেছে মাইক্রোসফট। নতুন এই সহকারী ব্যবহারকারীর কাজের ধরন শিখে নিজেকে মানিয়ে নিতে পারে এবং সময়ের সঙ্গে আরও দক্ষ হয়ে ওঠে। স্বয়ংক্রিয়ভাবে নানা কাজ সম্পন্ন করতে পারার পাশাপাশি এটি ব্যবহারকারীর ব্যক্তিগত সহকারী হিসেবেও কাজ করবে।

চলতি বছরের শুরুতে এজেন্টভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার ওপেনক্লো প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় আসে। সেই ধারণা থেকেই অনুপ্রাণিত হয়ে স্কাউট তৈরি করেছে মাইক্রোসফট, যা তাদের ৩৬৫ সেবার পরিবেশে সংযুক্ত হয়ে কাজ করবে।

স্কাউট সব সময় সক্রিয় থাকা এক ধরনের সহকারী, যা ব্যবহারকারীর সঙ্গে থেকে কাজ শেখে। ব্যবহারকারীরা নিজেদের সহকারীকে আলাদা নাম দিতে পারবেন এবং ধাপে ধাপে নির্দেশনা দিয়ে এটিকে আরও উন্নত করতে পারবেন। ফলে সময়ের সঙ্গে সহকারীটি ব্যবহারকারীর অভ্যাস, পছন্দ ও কাজের ধরণ বুঝে আরও কার্যকর হয়ে উঠবে

মাইক্রোসফটের কর্মকর্তা ওমর শাহিন জানান, মানুষের কাজের ধরনে ভিন্নতা থাকে। স্কাউট সেই ধরনগুলোকে স্মৃতি ও দক্ষতায় রূপান্তর করে। এতে সহকারীটি ব্যবহারকারীকে ভালোভাবে বুঝতে পারে এবং নিজস্বভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও বাড়ায়।

‘স্কাউট’ ক্লাউডভিত্তিক হলেও এটি ডেস্কটপ ও ওয়েব ব্রাউজারজুড়ে কাজ করতে পারে। ফলে ই-মেইল, ক্যালেন্ডারসহ বিভিন্ন সেবার সঙ্গে সহজে সংযুক্ত হওয়া যায়। শুরুতে ক্যালেন্ডার ব্যবস্থাপনা ও বৈঠকের এজেন্ডা তৈরির মতো কিছু প্রস্তুত সুবিধা থাকলেও, ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী নতুন দক্ষতা যোগ করতে পারবেন।

নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার ঝুঁকি কমাতে এতে নীতিমালা অনুসরণ যাচাই ব্যবস্থা যুক্ত করা হয়েছে। প্রতিটি কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আলাদা নিরীক্ষণ তথ্য সংরক্ষণ করবে এই ব্যবস্থা।

স্কাউট বর্তমানে পরীক্ষামূলক কর্মসূচির আওতায় চালু হয়েছে এবং এটি ব্যবহার করতে সংশ্লিষ্ট সেবার সাবস্ক্রিপশন প্রয়োজন হবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন