বিডিনগের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফখরুল, মহাসচিব বরকতুল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ৫ মে ২০২৬, ১২:১৩

বিডিনগের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফখরুল, মহাসচিব বরকতুল
বিডিনগের নতুন সভাপতি ফখরুল আলম এবং মহাসচিব বরকতুল আলম (বাঁ থেকে)  ছবি : সংগৃহীত

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) এর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বিডিনগ-এর নীতিমালা অনুযায়ী, নির্বাহী কমিটির সদস্যরা দুই বছরের জন্য নির্বাচিত হন।

নতুন ঘোষিত নির্বাহী কমিটির নেতৃত্বে রয়েছেন ফখরুল আলম (সভাপতি), বরকতুল আলম বিপ্লব (সেক্রেটারি জেনারেল)। এছাড়া কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সুমন কুমার সাহা (চেয়ারম্যান, প্রোগ্রাম কমিটি) এবং শায়লা শারমিন (চেয়ারম্যান, ফেলোশিপ কমিটি)।

কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সাইমন সোহেল বারোই, মো. আবদুল আওয়াল, মাহবুব হাসান পাভেল, দেবাশীষ দাস, মো. সেলিম রেজা এবং মো. আরিফুল ইসলাম।

উল্লেখ্য, সংগঠনটির নির্বাহী কমিটি বিডিনগ বোর্ডের প্রধান ব্যবস্থাপনা কাঠামো হিসেবে কাজ করে এবং কমিউনিটির সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা তদারকি করে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন