মধ্যম বাজেটে ভারসাম্যপূর্ণ স্মার্টফোন নিয়ে এলো ইনফিনিক্স
স্মার্টফোন কেনার ক্ষেত্রে এখন শুধু একটি নির্দিষ্ট সুবিধা নয়, টেকসই নির্মাণ, কর্মক্ষমতা, ব্যাটারি, ক্যামেরা ও সফটওয়্যার সুবিধাও গুরুত্বপূর্ণ। এসব বিষয় বিবেচনায় নিয়ে মধ্যম বাজেটের বাজারে হট ৭০ প্রো ৫জি স্মার্টফোন এনেছে ইনফিনিক্স।
দৈনন্দিন ব্যবহারে টেকসই
হাত থেকে পড়ে যাওয়া, পানিতে ভেজা কিংবা ধুলাবালির মতো পরিস্থিতি বিবেচনায় ফোনটিতে রয়েছে আইপি৬৮ মানের পানি ও ধুলা প্রতিরোধ ব্যবস্থা এবং এসজিএস ফাইভ-স্টার পতন প্রতিরোধ সনদ। টেকসই হলেও ফোনটির নকশা ভারী নয়। ক্যামেরার পাশে থাকা অ্যাক্টিভ-ম্যাট্রিক্স কিউবের পেছনের ইন্টারঅ্যাকটিভ পর্দা নোটিফিকেশনসহ বিভিন্ন কাজের জন্য নিজের মতো করে সাজানো যায়।
কাজ ও বিনোদনে কর্মক্ষমতা
হট ৭০ প্রো ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট এবং ৬ দশমিক ৭৬ ইঞ্চির এফএইচডি প্লাস পর্দা। এর সর্বোচ্চ রিফ্রেশ হার ১৪৪ হার্জ। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং ও গেম খেলার সময় মসৃণ অভিজ্ঞতা পাওয়া যাবে।
বাংলাদেশের বাজারের সংস্করণে রয়েছে ৮ জিবি র্যাম, সঙ্গে আরও ৮ জিবি ভার্চুয়াল র্যাম এবং ১২৮ জিবি ধারণক্ষমতা। একাধিক অ্যাপ ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও দেখা ও গেম খেলার মধ্যে দ্রুত পরিবর্তনের জন্য এই কনফিগারেশন কাজে আসবে। সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৬ ও এক্সওএস ১৬।
দীর্ঘ সময় ব্যবহারে বড় ব্যাটারি
ফোনটিতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৪৫ ওয়াট দ্রুত চার্জ সুবিধা। দীর্ঘ সময় গেম খেলা বা ভারী কাজের সময় বাইপাস চার্জিং সুবিধা ব্যাটারির ওপর চাপ কমাতে সাহায্য করে। পাশাপাশি রিভার্স চার্জিং সুবিধার মাধ্যমে জরুরি প্রয়োজনে অন্য ডিভাইসেও চার্জ দেওয়া যায়।
ছবি ও ভিডিও ধারণে ক্যামেরা
ফোনটিতে অটোফোকাস ও ২কে ভিডিও ধারণ সুবিধাসহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ প্রধান ক্যামেরা রয়েছে। ক্যামেরা সফটওয়্যারে পোর্ট্রেট, সুপার নাইট, প্রো, ভ্লগসহ বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সুবিধা রয়েছে।
লাইভ ছবি, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ছবি প্রক্রিয়াকরণ এবং দুই গুণ মানহীন জুম সুবিধার কারণে মানুষ, খাবার, ভ্রমণের মুহূর্ত কিংবা স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ধারণও সহজ হবে।
দৈনন্দিন কাজে সফটওয়্যার সুবিধা
ফোনটিতে থাকা আলাদা এক-চাপের বোতামের মাধ্যমে ফ্ল্যাশমেমোরি ও মাইন্ডহাবের মতো কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সুবিধা দ্রুত ব্যবহার করা যায়। এতে তথ্য সংরক্ষণ, নোট তৈরি ও প্রয়োজনীয় সুবিধায় দ্রুত প্রবেশের মতো কাজ কম ধাপে করা সম্ভব।
সব মিলিয়ে, টেকসই নির্মাণ, ৫জি-নির্ভর কর্মক্ষমতা, বড় ব্যাটারি, ক্যামেরা ও ব্যবহারিক সফটওয়্যার সুবিধার সমন্বয়ে হট ৭০ প্রো ৫জি মধ্যম বাজেটের বাজারে একটি ভারসাম্যপূর্ণ স্মার্টফোন হিসেবে এসেছে।