শক্তিশালী ব্যাটারি ও স্থায়িত্ব নিয়ে ইনফিনিক্সের নতুন ফোন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৯

শক্তিশালী ব্যাটারি ও স্থায়িত্ব নিয়ে ইনফিনিক্সের নতুন ফোন

স্মার্টফোন এখন অনেকের কাছেই দিনের সবচেয়ে বেশি ব্যবহৃত ডিভাইস। অফিসের কাজ, জরুরি যোগাযোগ, কনটেন্ট তৈরি, নেভিগেশন থেকে শুরু করে বিনোদন, সবকিছুর জন্যই স্মার্টফোনের ওপর নির্ভরতা বাড়ছে। তাই ভালো পারফরম্যান্সের পাশাপাশি প্রতিদিনের ব্যবহারের চাপ সামলাতে পারে এমন ডিভাইসের চাহিদাও বাড়ছে।

অনলাইন শিক্ষক ও মেন্টর আয়মান সাদিকের কথাই ধরা যাক। শিক্ষা, উদ্যোক্তা কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত থাকায় তাঁর দিনের বড় একটি অংশ নানা কাজে ব্যস্ত কাটে। এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই গ্লোবাল মোবাইল ব্র্যান্ড ইনফিনিক্স হট ৭০ প্রো ৫জি-কে ‘মাস্টার ডিভাইস’ হিসেবে পরিচয় করিয়েছে।

দৈনন্দিন ব্যবহারে ফোন পড়ে যাওয়া, ধাক্কা লাগা কিংবা ধুলাবালি ও পানির সংস্পর্শে আসার মতো ঘটনা ঘটতেই পারে। এসব পরিস্থিতি বিবেচনায় ফোনটিতে রয়েছে এমআইএল-এসটিডি-৮১০ প্রোটেকশন, এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন এবং আইপি৬৮ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। ফলে ডিভাইসটির স্থায়িত্বের বিষয়ে ব্যবহারকারীরা বাড়তি আস্থা রাখতে পারেন।

ব্যস্ত দিনে দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। এতে ব্যবহৃত ব্যাটারিতে সেলফ-হিলিং প্রযুক্তিও রয়েছে, যা দীর্ঘদিন ব্যাটারির কার্যক্ষমতা ও পারফরম্যান্স ধরে রাখতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে।

পারফরম্যান্সের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ প্রসেসরের সঙ্গে রয়েছে ৭২ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন। ইনফিনিক্সের দাবি, এই সুবিধা দীর্ঘ সময় ধরে স্মুথ পারফরম্যান্স বজায় রাখতে সহায়তা করবে।

ফোনটির পুরুত্ব ৭ দশমিক ৯৫ মিলিমিটার হওয়ায় এটি সহজে হাতে ধরা ও বহন করা যায়। ডিউরেবিলিটি, ব্যাটারি, পারফরম্যান্স ও নকশার সমন্বয়ে হট ৭০ প্রো ৫জি-কে ‘মাস্টার ডিভাইস’ হিসেবে তুলে ধরেছে ইনফিনিক্স। প্রতিদিনের ব্যস্ততায় স্মার্টফোনের ওপর বেশি নির্ভরশীল ব্যবহারকারীদের কথা বিবেচনা করেই এই পজিশনিং করা হয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন