দেশের বাজারে ভিভোর নতুন ফাইভজি স্মার্টফোন
সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক ‘স্কাইলাইন’ ক্যামেরা ডিজাইন নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে ভিভোর নতুন ফাইভজি স্মার্টফোন ভি৮০ লাইট ফাইভজি। প্রিমিয়াম নকশার পাশাপাশি ফোনটিতে রয়েছে উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর ও বড় ব্যাটারি। তরুণদের দৈনন্দিন জীবনযাপনকে সামনে রেখে ফোনটির প্রচারণায় ‘স্লে এভরি এজ’ বার্তা ব্যবহার করেছে ভিভো।
ভি৮০ লাইট ফাইভজিতে রয়েছে ৬ দশমিক ৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। ডুয়াল কার্ভড নকশার এই ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও সর্বোচ্চ ২ হাজার নিট এইচবিএম উজ্জ্বলতা রয়েছে। ফোনটির বাঁকানো প্রান্তের নকশা একদিকে প্রিমিয়াম লুক দিয়েছে, অন্যদিকে হাতে ধরার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফোনটির পেছনে রয়েছে ‘স্কাইলাইন’ ক্যামেরা নকশা। আড়াআড়ি ক্যামেরা বিন্যাস ও আলোর প্রতিফলনের বিশেষ নকশার মাধ্যমে ফোনটির পেছনের অংশে আলাদা নান্দনিকতা তৈরি করা হয়েছে। ভি৮০ লাইট ফাইভজি পাওয়া যাবে সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু রঙে।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪ ন্যানোমিটার প্রযুক্তির ৮ কোরের ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর। রয়েছে ৮ জিবি র্যাম, যা বাড়তি র্যামের সুবিধার মাধ্যমে মাল্টিটাস্কিংয়ে সহায়তা করবে। ভিভোর দাবি, সিস্টেম অপটিমাইজেশনের মাধ্যমে ফোনটি ৫০ মাস বা তার বেশি সময় মসৃণ পারফরম্যান্স দিতে সক্ষম।
ছবি তোলার জন্য ভি৮০ লাইট ফাইভজিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি ক্যামেরা। কম আলোতে ছবি তোলার জন্য এতে রয়েছে ‘ক্লিয়ার নাইট পোর্ট্রেট’ সুবিধা। গ্রুপ সেলফির জন্য সামনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা, যা একসঙ্গে একাধিক ব্যক্তির ছবি তোলার সুবিধা দেবে।
ব্যাটারির দিক থেকেও ফোনটিতে গুরুত্ব দিয়েছে ভিভো। এতে রয়েছে ৭ হাজার ৫০ এমএএইচের ব্লুভোল্ট ব্যাটারি। ধুলা ও পানি থেকে সুরক্ষার জন্য ফোনটিতে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং রয়েছে। ফলে বৃষ্টি বা ভেজা পরিবেশেও ফোনটি ব্যবহারে বাড়তি সুরক্ষা পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের বাজারে ভি৮০ লাইট ফাইভজি দুটি সংস্করণে পাওয়া যাবে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৫৯ হাজার ৯শ’ ৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৯ হাজার ৯শ’ ৯৯ টাকা। এ ছাড়া ৯ মাস পর্যন্ত ০ শতাংশ সুদে হায়ার পারচেজ ও ইএমআই সুবিধা থাকছে।