ই-ক্যাবের নির্বাচন স্থগিত, পুনঃতফসিলের নির্দেশ বাণিজ্য মন্ত্রণালয়ের

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১৭:০৬

ই-ক্যাবের নির্বাচন স্থগিত, পুনঃতফসিলের নির্দেশ বাণিজ্য মন্ত্রণালয়ের

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন কার্যক্রম স্থগিত করে নতুন তফসিল প্রকাশের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ১৮ নভেম্বর জারি করা এক চিঠিতে মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা এ নির্দেশনা দেয়।

চিঠিতে বলা হয়েছে, ই-ক্যাবের চলমান নির্বাচন কার্যক্রম স্থগিত করে পুনরায় নির্বাচনের তফসিল প্রকাশ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে এ নির্দেশনার সূত্র হিসেবে ই-ক্যাবের নির্বাচন বোর্ডের ১৭ নভেম্বর ২০২৬ তারিখের একটি আবেদনের কথা উল্লেখ করা হয়েছে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই নির্বাচন কার্যক্রম স্থগিত ও পুনঃতফসিল প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

১৮ নভেম্বর জারি করা চিঠিতে স্মারক নম্বর উল্লেখ করা হয়েছে ২৬.০০.০০০০.০০০.১৫৭.৩৩.০০৫৩.১৪.৪১৮। চিঠিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে প্রকাশ করা হয়েছে।

তবে নতুন নির্বাচনী তফসিল কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে চিঠিতে কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন