ওপেনএআই খরচ করবে ১০ বিলিয়ন ডলার! আই ও ক্লাউড শক্তিতে আসছে বড় পরিবর্তন
কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় বড় বিনিয়োগের ঘোষণা দিল ওপেনএআই। কম্পিউটিং ও ক্লাউড শক্তি বাড়াতে তারা সেরেব্রাসের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যাচ্ছে, যার আর্থিক মূল্য ১০ বিলিয়ন ডলারের বেশি। আগামী তিন বছরে সর্বোচ্চ ৭৫০ মেগাওয়াট কম্পিউটিং সক্ষমতা যুক্ত হবে, যা ChatGPT ও অন্যান্য এআই সেবাকে আরও দ্রুত, শক্তিশালী ও স্মার্ট করে তুলবে।