নতুন আইফোনের সঙ্গে বড় চমক দিতে পারে অ্যাপল
আগামী নয় সেপ্টেম্বর, অ্যাপলের নতুন আইফোন উন্মোচন অনুষ্ঠান। এবারের ইভেন্টে প্রথমবারের মতো ভাঁজযোগ্য আইফোন আল্ট্রা, আইফোন এইটিন প্রো ও আইফোন এইটিন প্রো ম্যাক্স-এর ঘোষণা আসতে পারে। পাশাপাশি নতুন হোমপড এবং ক্যামেরাযুক্ত এয়ারপডস নিয়েও চমক থাকতে পারে।
ভাঁজযোগ্য আইফোনে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি থেকে সেভেন পয়েন্ট এইট ইঞ্চির ডিসপ্লে, টাচ আইডি, ম্যাগসেইফ এবং একসঙ্গে দুটি অ্যাপ ব্যবহারের সুবিধা থাকার গুঞ্জন রয়েছে। সাধারণ আইফোন এইটিন-এর বাজারে আসার সময় নিয়েও আসতে পারে পরিবর্তন।