নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের উদ্যোগ
নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে পার্লামেন্টে নতুন বিল আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন। আইন পাস হলে বয়স যাচাইয়ে মুখ শনাক্তকরণ, অ্যাকাউন্ট তথ্য ও ডিজিটাল পরিচয়পত্র ব্যবহারের সুযোগ থাকতে পারে। আইন ভাঙলে প্ল্যাটফর্মগুলোকে বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে।
অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডও শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। তবে প্রস্তাবিত বিল নিয়ে দেশটির জোটসঙ্গীদের মধ্যেই মতবিরোধ রয়েছে।