অ্যাপল ম্যাপসে আসছে বিজ্ঞাপন, গুগলের পথ অনুসরণ করল না
অ্যাপল তাদের অ্যাপল ম্যাপসে বিজ্ঞাপন চালুর ঘোষণা দিয়েছে, তবে গুগলের মতো নয়- এবার ভিন্ন কৌশলে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। নতুন নীতিমালা অনুযায়ী, শুরুতে শুধুমাত্র নির্দিষ্ট ধরনের ব্যবসা বিজ্ঞাপন দিতে পারবে। হোম সার্ভিস, ক্রিপ্টো এটিএমসহ বেশ কয়েকটি ক্যাটাগরি নিষিদ্ধ রাখা হয়েছে। এছাড়া ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় বিজ্ঞাপন-সংক্রান্ত তথ্য ডিভাইসের মধ্যেই সংরক্ষণ করা হবে বলে জানিয়েছে অ্যাপল।
এই ভিডিওতে জানুন:
- অ্যাপল ম্যাপসে কীভাবে বিজ্ঞাপন দেখানো হবে
- গুগল ম্যাপস থেকে কীভাবে আলাদা অ্যাপলের নতুন মডেল
- কোন ধরনের ব্যবসা বিজ্ঞাপন দিতে পারবে
- কোন ক্যাটাগরিগুলো নিষিদ্ধ
- ব্যবহারকারীদের জন্য এর প্রভাব কী হতে পারে