সাইবার হামলা ঠেকাতে নতুন উদ্যোগ যুক্তরাজ্যের
সাইবার হামলা এবং প্রযুক্তিগত বিভ্রাটের ঝুঁকি কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। এবার মাইক্রোসফট, গুগল, অ্যামাজন এবং ওরাকল-কে "গুরুত্বপূর্ণ তৃতীয় পক্ষ" হিসেবে চিহ্নিত করে সরাসরি নিয়ন্ত্রণের আওতায় আনা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, এসব ক্লাউড সেবাদাতাকে নিয়মিত স্থিতিশীলতা পরীক্ষা, সাইবার নিরাপত্তা মূল্যায়ন এবং বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার রিপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
এই ভিডিওতে জানুন-
- কেন যুক্তরাজ্য এই সিদ্ধান্ত নিয়েছে
- মাইক্রোসফট, গুগল, অ্যামাজন ও ওরাকল-এর ওপর কী প্রভাব পড়বে
- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য এর গুরুত্ব
- ভবিষ্যতে ক্লাউড সেবা খাতে কী পরিবর্তন আসতে পারে