গুগলের বড় অভিযান! এআই দিয়ে চলা স্ক্যাম চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা
এআই প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত একটি বৃহৎ সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির দাবি, একটি চীনা সাইবার নেটওয়ার্ক প্রায় ৯ হাজার ভুয়া ওয়েবসাইট এবং ১০ লাখ ডোমেইন ব্যবহার করে ব্যবহারকারীদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরি করেছে। মাত্র দুই সপ্তাহে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে প্রায় ২৫ লাখ প্রতারণামূলক বার্তা পাঠানো হয়েছে বলেও জানিয়েছে গুগল।
ভিডিওতে জানুন-
- কীভাবে এআই ব্যবহার করে এই স্ক্যাম পরিচালিত হয়েছে
- কেন গুগল আদালতের দ্বারস্থ হয়েছে
- ব্যবহারকারীদের জন্য কী ধরনের ঝুঁকি রয়েছে
- কীভাবে নিজেকে সাইবার প্রতারণা থেকে নিরাপদ রাখবেন