হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা! হ্যাক হচ্ছে ফোন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১৭:১৮

ফোন ব্যবহারকারীদের জন্য ভুয়া অ্যাপ এখন বড় হুমকি। সম্প্রতি ইতালির কিছু আইফোন ব্যবহারকারী ভুলবশত ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপ ডাউনলোড করেছেন, যা ব্যবহারকারীদের উপর নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছিল।

এই ভুয়া অ্যাপটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ-এর মতোই দেখতে হওয়ায় অনেকেই বুঝতে পারেননি। ইনস্টল করার পর হ্যাকাররা ডিভাইসের কার্যক্রম পর্যবেক্ষণ করতে সক্ষম হয় এবং ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়ে।

তাই সতর্ক থাকুন
শুধুমাত্র অফিসিয়াল উৎস যেমন অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন এবং ইনস্টল করার আগে যাচাই করুন।