ম্যাকবুকে রাইট ক্লিক সুবিধা চালু করবেন যেভাবে

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭

ম্যাকবুকে রাইট ক্লিক সুবিধা চালু করবেন যেভাবে

উইন্ডোজ থেকে ম্যাকে আসার পর অনেকেই ম্যাকবুকের ট্র্যাকপ্যাডে রাইট ক্লিক করতে গিয়ে সমস্যায় পড়েন। কারণ ম্যাকবুকের ট্র্যাকপ্যাডে আলাদা রাইট ক্লিক বোতাম নেই। তবে সেটিংস পরিবর্তন করে সহজেই রাইট ক্লিকের সুবিধা চালু করা যায়।

টাইস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ম্যাকবুকে রাইট ক্লিকের জন্য দুটি সহজ পদ্ধতি রয়েছে। সেটিংস থেকে সেকেন্ডারি ক্লিক চালু করা যায়, আবার কোনো পরিবর্তন ছাড়াই কন্ট্রোল কী চেপে ক্লিক করেও একই কাজ করা সম্ভব।

ট্র্যাকপ্যাডে রাইট ক্লিক চালু করবেন যেভাবে

প্রথমে সিস্টেম সেটিংস খুলে ট্র্যাকপ্যাড অপশনে যেতে হবে। এরপর সেকেন্ডারি ক্লিক চালু করতে হবে। সেখানে রাইট ক্লিকের পদ্ধতি হিসেবে টু-ফিঙ্গার ক্লিক, বটম-রাইট অথবা বটম-লেফট বেছে নেওয়া যাবে।

কন্ট্রোল কী ব্যবহার করে রাইট ক্লিক

সেটিংস পরিবর্তন করতে না চাইলে কিবোর্ডের কন্ট্রোল (Control) কী চেপে ধরে ট্র্যাকপ্যাডে ক্লিক করলেই রাইট ক্লিকের মতো কাজ করা যাবে। এতে সংশ্লিষ্ট ফাইল, ছবি বা লেখার জন্য প্রয়োজনীয় মেনু দেখা যাবে।

ম্যাজিক মাউসে রাইট ক্লিক চালু করবেন যেভাবে

ম্যাজিক মাউস ব্যবহারকারীরাও সহজেই রাইট ক্লিক চালু করতে পারবেন। এজন্য সিস্টেম সেটিংস > মাউস > সেকেন্ডারি ক্লিক অপশনে গিয়ে ‘রাইট সাইড’ বা ‘লেফট সাইড’ নির্বাচন করতে হবে।

রাইট ক্লিকে যেসব কাজ করা যায়

রাইট ক্লিকের মাধ্যমে ফাইল, ছবি বা লেখার ওপর বিভিন্ন দ্রুতগতির কাজের মেনু খোলা যায়। কোনো ফাইল কোন অ্যাপে খুলবেন, তথ্য দেখবেন, কপি করবেন বা শেয়ার করবেন, এসব কাজও এই মেনু থেকে করা সম্ভব।