স্মার্ট টিভিতে ভিডিও দেখার পরিধি বাড়াচ্ছে ইনস্টাগ্রাম

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৩:৪৮

স্মার্ট টিভিতে ভিডিও দেখার পরিধি বাড়াচ্ছে ইনস্টাগ্রাম

স্মার্ট টিভিতে ইনস্টাগ্রামের ভিডিও দেখার সুযোগ বাড়াচ্ছে মেটা। এবার অ্যাপল টিভির জন্য ‘ইনস্টাগ্রাম ফর টিভি’ অ্যাপ চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে বড় পর্দায় ইনস্টাগ্রাম রিলসসহ বিভিন্ন ভিডিও দেখা যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ অক্টোবর অ্যাপ স্টোরে ইনস্টাগ্রাম অ্যাপের তথ্য হালনাগাদ করে অ্যাপল টিভির সমর্থন যুক্ত করা হয়। এর আগে ১৮ অক্টোবর পর্যন্ত সংরক্ষিত অ্যাপ স্টোরের তথ্যে শুধু আইফোন ও আইপ্যাডের জন্য অ্যাপটির সমর্থনের কথা উল্লেখ ছিল।

এর আগে অ্যামাজনের ফায়ার টিভি, স্যামসাংয়ের স্মার্ট টিভি এবং গুগল টিভির জন্যও ইনস্টাগ্রামের টিভি অ্যাপ চালু করা হয়েছিল। গত বছরের ডিসেম্বরে রিলস, সরাসরি সম্প্রচারসহ বিভিন্ন ভিডিও বড় পর্দায় দেখার সুবিধা নিয়ে অ্যাপটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। পরে চলতি বছরের জুনে এতে আরও কিছু সুবিধা যুক্ত করা হয়।

বড় পর্দায় ভিডিও দেখার পরিকল্পনা

ইনস্টাগ্রাম এখন দীর্ঘ ভিডিও ও পর্বভিত্তিক কনটেন্টের দিকেও গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে মাইক্রোড্রামা বা স্বল্পদৈর্ঘ্য পর্বভিত্তিক নাটকের জনপ্রিয়তা কাজে লাগাতে চায় প্রতিষ্ঠানটি। অ্যাপল টিভিতে অ্যাপ চালুর মাধ্যমে বসার ঘরের বড় পর্দায় ইনস্টাগ্রামের ভিডিও পৌঁছে দেওয়ার উদ্যোগ আরও বিস্তৃত হলো।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন