মেটার নতুন এআই মডেলে গুরুত্ব পাচ্ছে দীর্ঘমেয়াদি স্মৃতি
নিজেদের প্রথম ফ্রন্টিয়ার এআই মডেল মিউজ ওয়ান্ডার ও মিউজ ওয়ান্ডার ফুল উন্মোচন করেছে মেটা। নতুন মডেল দুটি প্রোগ্রামিংয়ের মতো জটিল কাজের পাশাপাশি ব্যবহারকারীর দেওয়া তথ্য দীর্ঘ সময় মনে রাখতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১২ অক্টোবর) মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাব মডেল দুটি প্রকাশ করে। মেটার পরীক্ষায় এগুলো ফেবল ৫.১ ও জিপিটি-৬ অ্যাস্ট্রার কাছাকাছি ফল করেছে। এর আগে প্রকাশিত মিউজ স্পার্ক ছিল তুলনামূলক হালকা মডেল, যা দ্রুত উত্তর দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল।
মেটার মডেল এপিআইয়ের মাধ্যমে মিউজ ওয়ান্ডার ব্যবহার করতে প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য ৪ ডলার এবং প্রতি ১০ লাখ আউটপুট টোকেনের জন্য ২০ ডলার খরচ হবে। তবে মিউজ ওয়ান্ডার ফুল শুধু মিউজ কোডের গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে। এটি এপিআইয়ের মাধ্যমে ব্যবহার করা যাবে না। দুটি মডেলই মেটার মিউজ এআই এজেন্টে যুক্ত হবে।
ব্যবহারকারীর তথ্য মনে রাখবে এআই
ব্যবহারকারীর দেওয়া তথ্য মনে রাখা ও বিভিন্ন তথ্য একত্র করে কাজে লাগানোর সক্ষমতাকে মেটা ‘অ্যাকটিভ মেমোরি’ বলছে। প্রতিষ্ঠানটির দাবি, মেমোরিবেঞ্চ পরীক্ষায় মিউজ ওয়ান্ডার ফেবল, ওপাস ও অ্যাস্ট্রার চেয়ে বেশি নম্বর পেয়েছে। এ পরীক্ষায় এআইয়ের ধারাবাহিকভাবে শেখা এবং তথ্য মনে রাখার সক্ষমতা যাচাই করা হয়।

মেটার গবেষক কাভিয়া কোপারাপু বলেন,
গত বছরের আগস্টে স্কেল এআইয়ের প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ওয়াং মেটার এআই কার্যক্রম পুনর্গঠন করার পর এটিই প্রতিষ্ঠানটির প্রথম ফ্রন্টিয়ার মডেল উন্মোচন। মেটার তথ্য অনুযায়ী, মডেল দুটি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের প্রমিথিউস ডেটা সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডেটা সেন্টারটি চলতি বছরের শুরুতে চালু হয়।