গুগল ক্রোমে নেটফ্লিক্সের উন্নত মানের ভিডিও চালু

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ১৫:২৯

গুগল ক্রোমে নেটফ্লিক্সের উন্নত মানের ভিডিও চালু
ছবি : নাইট-টু-ফাইভ গুগল

জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম ব্যবহার করে এখন ফোরকে মানের নেটফ্লিক্সের কনটেন্ট দেখা সম্ভব। তবে এই সুবিধা সব যন্ত্রে মিলবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্ট্রিমিং সেবা নেটফ্লিক্স তাদের সহায়তা পাতায় হালনাগাদ তথ্য প্রকাশ করে জানায়, এখন থেকে গুগল ক্রোমের মাধ্যমে ফোরকে মানে ভিডিও দেখা যাবে।

তবে এই সুবিধা আপাতত শুধু উইন্ডোজ ১১ চালিত কম্পিউটার এবং ক্রোমবুক যন্ত্রে পাওয়া যাবে, তাও নির্দিষ্ট হার্ডওয়্যার শর্ত পূরণ সাপেক্ষে। অন্যদিকে ম্যাক ও লিনাক্স চালিত যন্ত্রে এখনো এই সুবিধা চালু হয়নি। এমনকি উইন্ডোজ ১০-এও এটি সমর্থিত নয়

হার্ডওয়্যার শর্ত হিসেবে বলা হয়েছে, কম্পিউটারে অন্তত সপ্তম প্রজন্মের ইন্টেল প্রসেসর বা সমমানের এএমডি রাইজেন প্রসেসর থাকতে হবে। পাশাপাশি নির্দিষ্ট মানের গ্রাফিক্স কার্ড এবং ভিডিও সংকোচন প্রযুক্তি সমর্থনও প্রয়োজন হতে পারে।

উল্লেখ্য, এতদিন ওয়েব ব্রাউজারের মাধ্যমে নেটফ্লিক্সে ফোরকে মানে ভিডিও দেখার সুযোগ সীমিত ছিল। নতুন এই আপডেটের ফলে গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য সেই সুযোগ কিছুটা বিস্তৃত হলো।

এছাড়া উইন্ডোজে মাইক্রোসফট এজ এবং ম্যাকে সাফারি ব্রাউজারেও ফোরকে মানে নেটফ্লিক্স স্ট্রিমিংয়ের সুবিধা রয়েছে।

সূত্র : নাইট-টু-ফাইভ গুগল

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন