এক্সের পণ্য প্রধানের পদ ছাড়লেন নিকিতা বিয়ার

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ১২:২৬

এক্সের পণ্য প্রধানের পদ ছাড়লেন নিকিতা বিয়ার

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সের পণ্য বিভাগের প্রধান পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিকিতা বিয়ার। প্রায় এক বছরের কিছু বেশি সময় দায়িত্ব পালনের পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (৫ আগস্ট) এক বার্তায় বিয়ার জানান, এখন দায়িত্ব হস্তান্তরের উপযুক্ত সময় এসেছে। তিনি বলেন,‘তিনি আবার নিজের স্বাভাবিক অবস্থায় ফিরতে চান, অর্থাৎ একজন সাধারণ লেখক হিসেবে সক্রিয় থাকতে চান। তবে তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হচ্ছেন না; ভবিষ্যতেও পরামর্শক হিসেবে যুক্ত থাকবেন।’

২০২৫ সালের জুলাইয়ে পণ্য প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার সময়কালে প্রায় ৩০টি নতুন পণ্য চালু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে প্ল্যাটফর্মটিকে উন্মুক্ত মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে ধরে রাখার চেষ্টার কথাও তুলে ধরেন।

তবে তার দায়িত্বকাল কিছু বিতর্কের মধ্যেও কেটেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কথোপকথন ব্যবস্থার ব্যবহার নিয়ে সমালোচনা দেখা দেয়। এই প্রযুক্তির মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ও ক্ষতিকর উপাদান তৈরি হওয়ার অভিযোগ ওঠে, যা প্ল্যাটফর্মটিকে আইনি জটিলতায় ফেলেছিল।

নিজের বার্তায় বিয়ার আরও বলেন,‘এক্স ভবিষ্যতেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ প্রযুক্তি হিসেবে থাকবে। তবে এমন একটি প্ল্যাটফর্ম পরিচালনা করা সার্বক্ষণিক কাজ হওয়ায় এখন তিনি কিছুটা বিশ্রাম নিতে চান।’

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন