আগামী তিন দিন ইন্টারনেটে ধীরগতির আশঙ্কা

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ১৭:২৮

আগামী তিন দিন ইন্টারনেটে ধীরগতির আশঙ্কা
প্রতীকী ছবি: : ডাব্লিউডাব্লিউটি ডটনেট

দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সামনের কয়েক দিন কিছুটা ধীরগতির অভিজ্ঞতা অপেক্ষা করছে। নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে টানা তিন দিন পর্যন্ত এই প্রভাব থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলে প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানো হবে। এর ফলে ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত সিঙ্গাপুরমুখী কিছু সংযোগ সাময়িকভাবে প্রভাবিত হতে পারে। এতে দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটের গতি কমে যাওয়া বা আংশিক সেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন কেবলের মাধ্যমে সংযুক্ত সংযোগগুলো স্বাভাবিক থাকবে। ফলে পুরো দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না।

সংশ্লিষ্টরা বলছেন, এই ধরনের রক্ষণাবেক্ষণ কাজ নেটওয়ার্কের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ সেবার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয়। কাজ শেষ হলে ইন্টারনেট সেবা আবার স্বাভাবিক গতিতে ফিরে আসবে। এ সময় ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন