১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া বন্ধ করছে ইন্দোনেশিয়া

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ৯ মার্চ ২০২৬, ১৪:৫০

ইন্দোনেশিয়া সরকার শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। আগামী ২৮ মার্চ থেকে ১৬ বছরের কম বয়সী শিশু ও কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। নতুন নিয়ম অনুযায়ী ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, এক্স, বিগো লাইভ এবং রোবলক্সের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে শিশুদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে।

সরকার বলছে, শিশুদের পর্নোগ্রাফি, সাইবার বুলিং, অনলাইন প্রতারণা এবং ডিজিটাল আসক্তি থেকে সুরক্ষা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথম দেশ হিসেবে বয়সভিত্তিক সোশ্যাল মিডিয়া সীমাবদ্ধতার পথে হাঁটছে। এর আগে অস্ট্রেলিয়াও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়া নীতিমালা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।