বড় প্রযুক্তিগত বিপর্যয় ঠেকাতে মাইক্রোসফটের ‘কোড রেড’ কর্মসূচি
টানা ২৪ ঘণ্টার প্রযুক্তিগত বিপর্যয়ের পর বড় ধরনের সেবা বিভ্রাট মোকাবিলায় ‘কোড রেড’ কর্মসূচি ঘোষণা করেছে মাইক্রোসফট। ভবিষ্যতে এমন বিপর্যয় ঘটলে এক ঘণ্টার মধ্যে বিশ্বজুড়ে সেবা স্বাভাবিক করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। গত ১২ ও ১৩ নভেম্বরের বিভ্রাটে এক্সচেঞ্জ অনলাইন, আউটলুক, টিমস ও কোপাইলটসহ মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবা ব্যাহত হয়। এতে বিভিন্ন দেশের সরকারি কার্যক্রম, আর্থিক লেনদেন ও বিমান সংস্থার যোগাযোগেও সমস্যা দেখা দেয়।
মাইক্রোসফটের অভ্যন্তরীণ স্মারক অনুযায়ী, উইন্ডোজের একটি ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর সঙ্গে সাইবার হামলা বা এআই এজেন্টের সম্পর্ক ছিল না।
নতুন পরিকল্পনায় সেবার অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ, ইন্টারনেট ট্রাফিক ভাগ করা এবং দ্রুত ত্রুটি শনাক্তে এআই এজেন্ট ব্যবহারের কথা রয়েছে। কিন্তু এক ঘণ্টায় বিশ্বজুড়ে সেবা স্বাভাবিক করা কতটা সম্ভব? মাইক্রোসফটের নতুন পরিকল্পনায় কী থাকছে?