চ্যাটজিপিটিতে বড় পরিবর্তন!
ছবি, চার্ট ও ইন্টারঅ্যাকটিভ ফিচার আনছে ওপেনএআই
চ্যাটজিপিটিতে আসছে নতুন ইন্টারফেস! এবার শুধু লেখার মাধ্যমে নয়, ছবি, চার্ট, ইন্টারঅ্যাকটিভ গ্রাফ ও ক্যালকুলেটরের সাহায্যেও বিভিন্ন প্রশ্নের উত্তর বুঝতে পারবেন ব্যবহারকারীরা। ‘ইন্টেলিজেন্ট ইউআই’ নামের এই সুবিধা চালু করছে ওপেনএআই।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন ইন্টারফেসে চ্যাটজিপিটি-এর উত্তর আরও দৃশ্যভিত্তিক ও ব্যবহারবান্ধব হবে। বিমানের ডানা কীভাবে উড্ডয়নশক্তি তৈরি করে, রান্নার রেসিপি, ভ্রমণের মানচিত্র কিংবা ব্যক্তিগত সঞ্চয়ের হিসাব এমন নানা বিষয় বুঝতে সাহায্য করবে নতুন সুবিধাটি।
নতুন ইন্টারফেসে কী কী থাকছে? ব্যবহারকারীরা কি নিজেদের পছন্দ অনুযায়ী ছবি ও চার্টের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারবেন? আর কোন কোন চ্যাটজিপিটি ব্যবহারকারী প্রথমে এই সুবিধা পাবেন?
জানুন আজকের প্রযুক্তি প্রতিবেদনে।
ভিডিওতে থাকছে:
✔ চ্যাটজিপিটি-এর নতুন ইন্টেলিজেন্ট ইউআই কী?
✔ ছবি, চার্ট ও ইন্টারঅ্যাকটিভ গ্রাফের ব্যবহার
✔ ক্যালকুলেটর ও দৃশ্যভিত্তিক শেখার সুবিধা
✔ বিভিন্ন চ্যাটজিপিটি প্ল্যানে সুবিধাটি চালুর তথ্য