কোডিং আরও দ্রুত করতে ক্লডে অটো মোড আনল অ্যানথ্রপিক

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১৬:২১

অ্যানথ্রপিক ক্লড কোডে চালু করেছে নতুন ‘অটো মোড’। এতে কোডিংয়ের প্রতিটি ধাপে ব্যবহারকারীর অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। তবে অপরিবর্তনীয়, ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা দেখা দিলে ক্লড কোড কাজ থামিয়ে দেবে।আগামী ১৪ আগস্ট থেকে প্রো, ম্যাক্স ও টিম অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য অটো মোড ডিফল্টভাবে চালু হবে। পরীক্ষায় ক্ষতিকর কাজ শনাক্ত করার ক্ষেত্রেও অটো মোড মানুষের পর্যালোচনার তুলনায় বেশি কার্যকর ছিল বলে জানিয়েছে অ্যানথ্রপিক ।

ভিডিওতে জানুন ক্লড কোড-এর নতুন অটো মোড কীভাবে কাজ করবে এবং এর নিরাপত্তা সুবিধাগুলো কী।