মাস্কের জন্য আরেক আইনি ধাক্কা, জিতল ওপেনএআই

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ১৭ জুন ২০২৬, ১৬:০৪

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নতুন মোড়! ওপেনএআইয়ের বিরুদ্ধে ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্স এআই যে ট্রেড সিক্রেট চুরির অভিযোগ এনেছিল, তা খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত।

আদালতের মতে, ওপেনএআই গোপন তথ্য সংগ্রহ বা সাবেক কর্মীকে তথ্য ফাঁস করতে প্ররোচিত করেছে-এমন কোনো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। ফলে মামলাটি "উইথ প্রেজুডিস" ভিত্তিতে খারিজ করা হয়েছে, অর্থাৎ একই অভিযোগে পুনরায় মামলা করার সুযোগ নেই।

এই ভিডিওতে জানুন:
• কেন খারিজ হলো এক্স এআই-এর মামলা?
• আদালত কী বলেছে?
• ওপেনএআই ও ইলন মাস্কের চলমান দ্বন্দ্ব কোথায় যাচ্ছে?
• এআই ইন্ডাস্ট্রির জন্য এর প্রভাব কী?