ফেসবুকে এলো এ-আই সার্চ! স্ক্রল না করেই মিলবে সব তথ্য
ফেসবুকে তথ্য খোঁজার পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে মেটা। নতুন "এ-আই মোড" ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সাধারণ ভাষায় প্রশ্ন করলেই ফেসবুকের পাবলিক পোস্ট, গ্রুপ এবং রিলস থেকে তথ্য বিশ্লেষণ করে সংক্ষিপ্ত উত্তর পাবে।
এই নতুন এ-আই সার্চ ফিচার ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে স্ক্রল করার প্রয়োজন কমাবে এবং দ্রুত তথ্য খুঁজে পেতে সাহায্য করবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারকারীদের তৈরি কনটেন্ট থেকে তথ্য নেওয়ায় ভুল বা পুরোনো তথ্য দেখানোর ঝুঁকিও থাকতে পারে।
ভিডিওতে জানুন:
- মেটা এ-আই মোড কী
- ফেসবুক এ-আই সার্চ কীভাবে কাজ করবে
- নতুন এ-আই এডিটিং ফিচারস
- ব্যবহারকারীদের জন্য সুবিধা ও ঝুঁকি
- মেটার ভবিষ্যৎ এ-আই পরিকল্পনা