অ্যান্ড্রয়েডে যুক্ত হয়েছে নতুন ‘থেফট প্রটেকশন’ সুবিধা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৮

অ্যান্ড্রয়েডে যুক্ত হয়েছে নতুন ‘থেফট প্রটেকশন’ সুবিধা
ছবি : সংগৃহীত

গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা আপডেট এনেছে। চুরি বা অননুমোদিত অ্যাক্সেস প্রতিরোধে ফোনকে আরও শক্তিশালী করা হবে। নতুন ‘থেফট প্রটেকশন’ স্যুট ফোনকে অপরাধীদের জন্য কঠিন টার্গেটে রূপান্তরিত করবে।

শক্তিশালী ডিভাইস অথেন্টিকেশন

নতুন ‘আইডেন্টিটি চেক’ ফিচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যায়োমেট্রিক অথেন্টিকেশন বাধ্যতামূলক হবে, এমনকি ফোন আনলক থাকলেও। এটি এখন অ্যান্ড্রয়েড ১৬ এর পরবর্তী ভার্সনের ডিভাইসে পাওয়া যাচ্ছে।

ফেইল্ড অথেন্টিকেশন লক

আগে অতিরিক্ত ভুল আনলক চেষ্টা হলে স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হতো। এখন সেটিংসে নতুন টগল এসেছে, যা ব্যবহারকারীকে বিস্তারিত নিয়ন্ত্রণের সুবিধা দেবে।

আইডেন্টিটি চেক সম্প্রসারণ

আগে এটি শুধু সিস্টেম সেটিংসে সীমিত ছিল। এখন সব অ্যাপে কাজ করবে, যেখানে অ্যান্ড্রয়েড ব্যায়োমেট্রিক প্রম্পট ব্যবহার হয়, যেমন থার্ড-পার্টি ব্যাংকিং অ্যাপ এবং গুগল পাসওয়ার্ড ম্যানেজার।

অ্যান্টি-গেসিং সুরক্ষা

চোরদের পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড আন্দাজের হাত থেকে রক্ষা করতে ভুল চেষ্টা পরবর্তী লকআউট সময় বৃদ্ধি করা হয়েছে। একি ভুল অনুমান আর পুনরায় গণনায় ধরা হবে না।

রিকভারি টুলস ও রিমোট লক উন্নয়ন

অ্যান্ড্রয়েড ১০ ও এর পরবর্তী ভার্সনের ডিভাইসে রিমোট লক ফিচার আরও উন্নত হয়েছে। এতে নতুন চ্যালেঞ্জ কোয়েশনের অপশন যোগ হয়েছে, যাতে শুধু আসল মালিকই ডিভাইস লক করতে পারে।

থেফট ডিটেকশন লক

ব্রাজিলে চালু হয়েছে ডিফল্টভাবে থেফট ডিটেকশন। ডিভাইসে থাকা এআই হঠাৎ গতিবেগ শনাক্ত করলে স্ক্রিন সঙ্গে সঙ্গে লক হবে। উদাহরণস্বরূপ, যদি কেউ বাইক চালিয়ে ফোন ছিনতাই করে, তা সঙ্গে সঙ্গে শনাক্ত হবে।

নতুন আপডেটগুলো ব্যবহারকারীর ডিভাইসকে আরও নিরাপদ করবে এবং চোর বা অননুমোদিত অ্যাক্সেস থেকে রক্ষা করবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন