ডেটা নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রশ্নের মুখে টিকটক

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২২ জুলাই ২০২৬, ১৫:১৯

ডেটা নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রশ্নের মুখে টিকটক
ছবি : রয়টার্স

ডেটা নিরাপত্তা ও চীনা সম্পৃক্ততা নিয়ে যুক্তরাষ্ট্রে আবারও প্রশ্নের মুখে পড়েছে জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। এ ইস্যুতে আগামী ১৫ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেবেন টিকটক যুক্তরাষ্ট্রের প্রধান নিরাপত্তা কর্মকর্তা।

জানা গেছে, টিকটকের চিফ সিকিউরিটি অফিসার উইল ফ্যারেল মার্কিন হাউস সিলেক্ট কমিটি অন চায়নার সামনে উপস্থিত হবেন। তিনি প্রতিষ্ঠানটির ডেটা গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা বিষয়ক কার্যক্রম তদারকি করেন।

এই শুনানিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি হবে টিকটক ইউএসের কোনো শীর্ষ কর্মকর্তার প্রথম প্রকাশ্য সাক্ষ্য, জানুয়ারিতে মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের ব্যবসা আলাদা করার পর। ওই চুক্তির মাধ্যমে টিকটকের মার্কিন কার্যক্রম একটি নতুন যৌথ উদ্যোগের অধীনে পরিচালিত হচ্ছে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে পাস হওয়া এক আইনে টিকটক বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছিল, অন্যথায় অ্যাপটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকি ছিল। আইনপ্রণেতাদের আশঙ্কা, টিকটকের ওপর চীনা সরকারের প্রভাব থাকতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে।

বর্তমানে টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার এলএলসি নামের একটি মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর প্রধান বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ওরাকল, সিলভার লেক এবং আবুধাবিভিত্তিক এমজিএক্স।

বিশ্লেষকদের মতে, আসন্ন এই শুনানিতে টিকটকের ডেটা ব্যবস্থাপনা, ব্যবহারকারীর তথ্য সুরক্ষা এবং চীনা সংযোগ নিয়ে বিস্তারিত প্রশ্ন উঠতে পারে। যদিও টিকটক দীর্ঘদিন ধরে এসব অভিযোগ অস্বীকার করে আসছে

এদিকে, টিকটক ইউএসের প্রধান নির্বাহী শৌ জি চিউ এই শুনানিতে উপস্থিত থাকবেন না বলে জানা গেছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন