পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮

পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের

আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আঞ্চলিক কেন্দ্রে পরিণত করতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

গতকাল মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং হুয়াওয়ের যৌথ আয়োজনে ‘বাংলাদেশ টেককানেক্ট ২০২৬’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, 

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. কামরুজ্জামান বলেন, ডিজিটাল অবকাঠামো জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার অন্যতম ভিত্তি। অন্যদিকে, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা জানান, ডিজিটাল রূপান্তরে সরকার পাঁচটি অগ্রাধিকার নির্ধারণ করেছে। এগুলো হলো শক্তিশালী আইনি ও নীতিগত কাঠামো, নির্ভরযোগ্য সংযোগ, ডিজিটাল পাবলিক অবকাঠামো, এআই ও সাইবার নিরাপত্তা এবং দেশীয় উৎপাদন। আগামী তিন থেকে চার মাসের মধ্যে জাতীয় এআই নীতিমালা প্রণয়নের কাজ শেষ করার আশা করা হচ্ছে।

হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট জেসন উ বলেন, বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, নতুন সেবা উদ্ভাবন এবং স্থানীয় শিল্পের দক্ষতা বৃদ্ধিতে সরকার ও শিল্পখাতের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হুয়াওয়ে।

সম্মেলনে ফাইভজি, ক্লাউড কম্পিউটিং, অটোমেশন ও এআইয়ের ব্যবহার নিয়ে তিনটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। তৈরি পোশাকশিল্প, বন্দর, কৃষি, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং ও সরকারি সেবায় এসব প্রযুক্তির সম্ভাবনা এবং দক্ষ মানবসম্পদ ও নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেন আলোচকেরা।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব সাইদা আফরোজ। প্রযুক্তি প্রদর্শনীতে ডিজিটাল রূপান্তর, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট এডুকেশন ও এআইভিত্তিক বিভিন্ন সমাধান তুলে ধরা হয়। সম্মেলনে সরকারি কর্মকর্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ, শিল্পোদ্যোক্তা ও শিক্ষাবিদসহ পাঁচ শতাধিক ব্যক্তি অংশ নেন।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন