সমালোচনার মুখে গুগল আর্থের নতুন ফিচার প্রত্যাহার

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৬:৫৫

সমালোচনার মুখে গুগল আর্থের নতুন ফিচার প্রত্যাহার
ছবি: টেকক্রাঞ্চ

সমালোচনার মুখে পড়েই নতুন চালু করা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি ফিচার দ্রুত প্রত্যাহার করেছে গুগল। ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দেওয়ার পর মাত্র একদিনের মধ্যেই এই সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গুগল তাদের মানচিত্রসেবা গুগল আর্থে একটি নতুন সুবিধা চালু করে। এর মাধ্যমে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি তৈরি করে তা বাস্তব স্যাটেলাইট মানচিত্রের ওপর বসাতে পারতেন। গুগলের দাবি ছিল, এটি ভৌগোলিক তথ্যকে আরও সৃজনশীলভাবে উপস্থাপনের সুযোগ দেবে।

তবে চালুর পরপরই এই ফিচার নিয়ে সমালোচনা শুরু হয়। বিশেষজ্ঞরা সতর্ক করেন, এমন সুবিধা সহজেই ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য তৈরির মাধ্যম হয়ে উঠতে পারে। কারণ, যে কেউ নির্দেশনা দিয়ে বাস্তব মানচিত্রের ওপর কল্পিত ছবি বসিয়ে তা সত্য বলে প্রচার করতে পারে।

একজন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিক ব্যঙ্গ করে মন্তব্য করেন, এতদিন নির্ভরযোগ্য ভিজ্যুয়াল উৎস হিসেবে পরিচিত একটি প্ল্যাটফর্মে এমন ফিচার অপব্যবহারের ঝুঁকি তৈরি করেছে

পরিস্থিতির প্রেক্ষিতে গুগল জানায়, অনেক পেশাজীবী এই ফিচারটি ইতিবাচকভাবে ব্যবহার করলেও কিছু ক্ষেত্রে তৈরি করা ছবি তাদের নীতিমালা লঙ্ঘনের আশঙ্কা তৈরি করেছে।

তাই আপাতত ফিচারটি সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা যোগ করার কাজ চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন