এআই বন্ধ করতে চাইলে গুগল সার্চও বন্ধ! স্কুলগুলোর জন্য নতুন সিদ্ধান্ত
স্কুলের শিক্ষার্থীদের জন্য গুগলের এআই সুবিধা বন্ধ করতে চাইলে প্রচলিত গুগল সার্চও বন্ধ রাখতে হতে পারে। কারণ গুগল সার্চ ও এআই সুবিধাগুলো এখন এতটাই একীভূত যে, একটি বন্ধ করে অন্যটি চালু রাখার সুযোগ স্কুল কর্তৃপক্ষ পাবে না। গুগলের নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর থেকে স্কুল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা জেমিনি, নোটবুকএলএম, জেমিনি ইন ক্লাসরুম এবং গুগল সার্চের এআই সুবিধা ব্যবহার করতে পারবে না।
তবে এই সিদ্ধান্ত স্কুলগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রচলিত তথ্য অনুসন্ধানের সুবিধাও হারাতে হতে পারে। এদিকে শিক্ষার্থীদের সরাসরি উত্তর না দিয়ে বিষয় বুঝতে সহায়তা করার জন্য ‘গাইডেড লার্নিং’ সুবিধাও চালু করছে গুগল।