উইন্ডোজ ১১-এ দীর্ঘদিনের স্টোরেজ ভোগান্তির অবসান

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ৮ জুলাই ২০২৬, ১৪:০৮

উইন্ডোজ ১১-এ দীর্ঘদিনের স্টোরেজ ভোগান্তির অবসান
ছবি : দ্য ভার্জ

মাইক্রোসফট অবশেষে উইন্ডোজ ১১-এর একটি গুরুতর বাগের সমাধান দিয়েছে, যা ব্যবহারকারীদের ডিভাইসে অস্বাভাবিকভাবে স্টোরেজ দখল করছিল। জুন ২০২৬-এর একটি ঐচ্ছিক আপডেটের মাধ্যমে সমস্যাটি ঠিক করা হয়েছে।

সমস্যাটি মূলত CapabilityAccessManager.db-wal নামের একটি সিস্টেম ফাইলকে ঘিরে, যা অ্যাপ পারমিশন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে এই ফাইলটি কয়েক গিগাবাইট থেকে শুরু করে শত শত গিগাবাইট পর্যন্ত জায়গা দখল করছিল। এমনকি এক ব্যবহারকারী জানিয়েছেন, তার ডিভাইসে ফাইলটি প্রায় ৫০০ জিবি পর্যন্ত পৌঁছে গিয়েছিল।

মাইক্রোসফটের প্রকাশিত আপডেট (KB5095093) ফাইলটির ডিস্ক ব্যবহার উন্নত করেছে। যদিও কোম্পানি সরাসরি সমস্যার কারণ ব্যাখ্যা করেনি, প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যাপ পারমিশন বা লোকেশন অ্যাক্সেস সংক্রান্ত পুনরাবৃত্ত লগিংয়ের কারণেই ফাইলটির আকার দ্রুত বেড়ে যাচ্ছিল।

যেসব ব্যবহারকারী এই সমস্যায় ভুগছেন, তারা উইন্ডোজ সেটিংসে গিয়ে উইন্ডোজ > অ্যাডভান্সড অপসনস > অপশনাল আপডেটস থেকে জুন ২০২৬-এর আপডেটটি ইনস্টল করে সমাধান পেতে পারেন।

এই আপডেটের মাধ্যমে মাইক্রোসফট ব্যবহারকারীদের জন্য স্টোরেজ ব্যবস্থাপনা আরও কার্যকর করার চেষ্টা করছে, যা দীর্ঘদিনের একটি ভোগান্তির অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন