আইসিটিইএসবির নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি এলাহান, মহাসচিব মোয়াজ্জেম
আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের (আইসিটিইএসবি) তিন বছর মেয়াদি ২৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
শনিবার (০৯ মে) সকাল ১০টায় ঢাকার রামপুরায় আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের (আইসিটিইএসবি) অস্থায়ী কার্যালয়ে এক্সিকিউটিভ কাউন্সিলের সভায় সংগঠনের সংবিধানের বিধি ও প্রবিধান-১১ অনুযায়ী নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন এবং মহাসচিব হয়েছেন এস এম মোয়াজ্জেম হোসেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিক; সহ-সভাপতি মো. আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান সোহাগ, তানভীর আহম্মেদ ও মো. আশিক আল আজিজ; যুগ্ম-মহাসচিব আশফাকুর রহমান, মো. এনামুল হাসান ও রেশমা আলম; সাংগঠনিক সম্পাদক এস এম আলাউদ্দিন কবির; কোষাধ্যক্ষ জিয়াউর রহমান; প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী আসিফ মোহাম্মদ ইসলাম; দপ্তর সম্পাদক মো. সাদিকুর রহমান (সজীব); উপদপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান (আরিফ); শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক বিক্রমাদিত্য সানা; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইশরাত জাহান; ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক তানজির আলম; মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক রাশেদা আক্তার সুমি; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দ্বীপ সরকার; আইন বিষয়ক সম্পাদক মো. আজিজুর রহমান; ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম (সোহেল); দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. শাহাদাত হোসেন; স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেদরাতুল আমিন; এবং কার্যনির্বাহী সদস্য মাকলুব ভূঁইয়া, ইঞ্জিনিয়ার জুনাইদ আহমেদ ও মো. মোয়াজ্জেম হোসেন।
সভায় আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের তরুণদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে বিশ্বমানের পর্যায়ে এগিয়ে নিতে হবে। নতুন বাংলাদেশ গড়তে তরুণ আইসিটি পেশাজীবীদের জন্য আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ, গবেষণার সুযোগ, চাকরির নিরাপত্তা এবং প্রযুক্তিবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের ভূমিকা রাখতে হবে।
মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে।
উল্লেখ্য, আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ ২০১৯ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আরজেএসসিতে সোসাইটি আইনে নিবন্ধিত একটি সংগঠন, যার সদস্য সংখ্যা হাজারের অধিক।
সংগঠনটি সদস্যদের পেশাগত উন্নয়নে আইসিটি বিষয়ক বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা, সেমিনার ও সম্মেলনের আয়োজন করে থাকে। পাশাপাশি সরকারের সঙ্গে যৌথভাবে বিভিন্ন জাতীয় উন্নয়নমূলক আইসিটি কার্যক্রমেও অংশগ্রহণ করে।
এছাড়া সংগঠনটি সদস্যদের জন্য ফ্রি ওয়ার্কশপ, প্রশিক্ষণ, দক্ষতা বিকাশ, সেমিনার ও ক্যারিয়ার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে থাকে। ২০২০ সাল থেকে মাইক্রোসফট কর্পোরেশন এই সংগঠনের নন-প্রফিট পার্টনার হিসেবে বিভিন্ন রিসোর্স, সফটওয়্যার, ক্লাউড সার্ভার, কৃত্রিম বুদ্ধিমত্তা অটোমেশন এবং আজ্যুরি ক্রেডিটসহ নানা সহযোগিতা প্রদান করছে।
গত ২০২৩ সালে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে মাইক্রোসফটের সহযোগিতায় লটারির মাধ্যমে ৪০ জন সদস্যকে প্রায় ৫ লাখ টাকার সমমূল্যের মাইক্রোসফট অফিস ৩৬৫ বিজনেস প্রিমিয়াম প্রো সফটওয়্যার প্রদান করা হয়।