মেটার বিরুদ্ধে ইইউর কঠোর পদক্ষেপ, বদলাতে হবে এই ফিচারগুলো
ফেসবুক ও ইনস্টাগ্রামের আসক্তিমূলক ফিচার নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দুই বছরের তদন্ত শেষে ইউরোপীয় কমিশন জানিয়েছে, অটোপ্লে, ইনফিনিট স্ক্রল এবং অতিরিক্ত ব্যক্তিকৃত কনটেন্ট রিকমেন্ডেশন ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে আটকে রাখে। তাই এসব ফিচারে পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়েছে মেটাকে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে কোম্পানিটিকে বৈশ্বিক বার্ষিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে। তবে অভিযোগ অস্বীকার করে মেটা জানিয়েছে, কিশোরদের নিরাপত্তায় তারা ইতোমধ্যেই 'টিন অ্যাকাউন্ট'সহ একাধিক সুরক্ষা ব্যবস্থা চালু করেছে।
এই ভিডিওতে জানুন-
- কেন মেটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইইউ
- কোন কোন ফিচার বদলাতে হতে পারে
- ব্যবহারকারীদের জন্য এর প্রভাব কী হতে পারে