সোশ্যাল মিডিয়ায় বড় পরিবর্তন! এবার ফিড নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতেই
সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট দেখানোর নিয়মে আসছে বড় পরিবর্তন। এতদিন যেখানে অ্যালগরিদমই নির্ধারণ করত কোন পোস্ট আপনার সামনে আসবে, এখন ইনস্টাগ্রাম, থ্রেডস এবং টিকটক ব্যবহারকারীদের হাতে তুলে দিচ্ছে আরও বেশি নিয়ন্ত্রণ।
নতুন এ-আই চালিত ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের পছন্দ অনুযায়ী ফিড কাস্টমাইজ করতে পারবেন, নির্দিষ্ট ধরনের কনটেন্ট বেশি বা কম দেখতে পারবেন এবং অ্যালগরিদমকে আরও ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।
এই ভিডিওতে জানুন-
- ইনস্টাগ্রামের "ইওর অ্যালগরিদম" ফিচার
- থ্রেডসের নতুন "ইওর অ্যালগো" টুল
- টিকটকের এ-আই স্মার্ট কিওয়ার্ড ফিল্টার
- কীভাবে বদলে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার ভবিষ্যৎ