সাইবার হামলার আশঙ্কায় জরুরি আপডেট দিল মাইক্রোসফট

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৬:৫৫

ওয়েব অ্যাপ্লিকেশনে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর জরুরি আপডেট প্রকাশ করেছে মাইক্রোসফট। এই ত্রুটির মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীর অজান্তেই সিস্টেম নিয়ন্ত্রণ নিতে পারত, ভুয়া অথেনটিকেশন কুকি তৈরি করতে পারত এবং সংবেদনশীল তথ্য ডিক্রিপ্ট করার ঝুঁকি তৈরি হয়েছিল।

মাইক্রোসফট জানিয়েছে, এএসপি ডটনেট কোরের ডেটা প্রোটেকশন সিস্টেমে থাকা এই দুর্বলতা ইতোমধ্যে ঠিক করা হয়েছে নতুন আপডেটে।

তাই যারা এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন, তাদের দ্রুত ১০.০.৭ সংস্করণে আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।

দেরি করলে বড় ধরনের সাইবার হামলার শিকার হতে পারেন!