মেসেঞ্জারে ব্যক্তিগত বার্তা আদানপ্রদানের নতুন নিরাপত্তা ফিচার
অনলাইনে বার্তা আদানপ্রদান করতে গিয়ে ব্যক্তিগত নিরাপত্তা এখন ব্যবহারকারীর জন্য সবচেয়ে বড় উদ্বেগ। মেসেঞ্জার অ্যাপে নতুন একটি ফিচার চালু হয়েছে যা ব্যবহারকারীদের গোপন ও নিরাপদ চ্যাট করার সুযোগ দেয়। এই ফিচার ব্যবহার করলে বার্তা শুধু আপনি এবং প্রাপকই দেখতে পাবেন, অন্য কেউ দেখতে পারবে না।
গোপন চ্যাট সম্পূর্ণ এনক্রিপ্টেড থাকে। অর্থাৎ বার্তাগুলো শেষ পর্যন্ত শুধুমাত্র দুজনের মধ্যে পৌঁছায়। তবে মনে রাখতে হবে, প্রাপক চাইলে বার্তাগুলো অন্যের সঙ্গে শেয়ার করতে পারে, যেমন স্ক্রিনশটের মাধ্যমে। গোপন চ্যাটে দুই পক্ষেরই একটি ডিভাইস কী থাকে, যা বার্তাগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড কিনা যাচাই করতে ব্যবহার করা যায়। এছাড়া বার্তা স্বয়ংক্রিয়ভাবে কিছু সময় পর মুছে ফেলার জন্য টাইমারও ব্যবহার করা সম্ভব।
গোপন চ্যাট চালু চালু করবেন যেভাবে
- ফোনে হোম আইকনে ক্লিক করুন।
- '+' আইকনে চাপ দিন।
- উপরের ডান পাশে থাকা 'লক' আইকনে চাপ দিন।
- সেই কন্ট্যাক্ট নির্বাচন করুন যাকে বার্তা পাঠাতে চান।
- চাইলে টেক্সট বক্সের ঘড়ির আইকনে চাপ দিয়ে টাইমার সেট করুন, যাতে বার্তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।
গোপন চ্যাট বর্তমানে শুধুমাত্র মেসেঞ্জার অ্যাপে আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য উপলব্ধ। এটি ফেসবুক চ্যাট বা মেসেঞ্জার ডটকমে দেখা যাবে না। বার্তাগুলো কেবল সেই ডিভাইসে দেখা যাবে যেখানে চ্যাট তৈরি করা হয়েছে এবং যেই ডিভাইসে প্রাপক চ্যাট খুলছে।
ফিচার চালু থাকলে কলের মান কিছুটা কমতে পারে। কারণ কল সরাসরি না হয়ে মেসেঞ্জার সার্ভারের মাধ্যমে সম্পন্ন হবে। তবে বাড়তি গোপনীয়তা ও নিরাপত্তার জন্য এটি কার্যকর সুবিধা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া