হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত কথোপকথন লক করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় রয়েছে নানা ধরনের নিরাপত্তা সুবিধা। এর মধ্যে অন্যতম হলো কথোপকথন লক বা চ্যাট লক করার সুবিধা। এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট কথোপকথন আলাদা করে লক করে রাখা যায়, যাতে অন্য কেউ সহজে দেখতে না পারে।
লক করা চ্যাটগুলো মূল চ্যাট তালিকায় দেখা যায় না এবং আলাদা ফোল্ডারে সংরক্ষিত থাকে। এগুলো খুলতে হলে ফোনের পাসকোড, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা গোপন কোড প্রয়োজন হয়। এমনকি নোটিফিকেশনেও বার্তার বিস্তারিত দেখা যায় না।
চ্যাট লক চালু বা বন্ধ করার নিয়ম
যেকোনো চ্যাট বা গ্রুপ চ্যাট লক বা আনলক করা যায়। ডিভাইসে টু-স্টেপ ভেরিফিকেশন চালু না থাকলে আগে সেটি চালু করতে হবে।
চ্যাট লক করতে
- নির্দিষ্ট চ্যাটে চাপ দিন
- “লক চ্যাট” অপশন নির্বাচন করুন
আনলক করতে
- একইভাবে ‘আনলক চ্যাট’ নির্বাচন করুন
- চ্যাট লক চালু থাকলে নোটিফিকেশনে বার্তার বিস্তারিত দেখাবে না।
গোপন কোড তৈরি করার নিয়ম
চ্যাট আরও নিরাপদ রাখতে গোপন কোড ব্যবহার করা যায়, যা ফোনের পাসকোডের থেকে আলাদা।
- অ্যান্ড্রয়েড বা আইফোনে আলাদা করে গোপন কোড সেট করতে হবে
- এই কোড ব্যবহার করেই লক করা চ্যাট খোলা যাবে
গোপন কোড দিয়ে চ্যাট দেখতে
- লক করা চ্যাটে যান
- গোপন কোড দিন
- এরপর ‘কন্টিনিউ’ চাপুন
- লক করা চ্যাট দেখা ও লুকানোর নিয়ম
লক করা চ্যাট দেখতে হলে আগে চ্যাট লক আনলক করতে হয়। এছাড়াও চাইলে লক করা চ্যাট ফোল্ডারটি লুকিয়ে রাখা যায়, যাতে শুধু গোপন কোড দিলে তা দেখা যায়।
এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত কথোপকথন আরও নিরাপদ রাখতে পারেন।