গুগল অ্যাকাউন্টের সার্চ ইতিহাস মুছে ফেলবেন যেভাবে

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩

গুগল অ্যাকাউন্টের সার্চ ইতিহাস মুছে ফেলবেন যেভাবে

ডিজিটাল যুগে আমরা যখনই ইন্টারনেটে ঘুরে বেড়াই, কিছু না কিছু তথ্য গুগলের সার্ভিসে জমা হয়। ইউটিউচ, গুগল সার্চ, ক্রোম বা অন্যান্য অ্যাপে আমাদের কার্যক্রম ট্র্যাক হয় এবং প্রায়শই বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি হয়। তবে নিজের ডিজিটাল প্রাইভেসি রক্ষা করা এত কঠিন নয়। কয়েকটি সহজ ধাপেই আপনি আপনার অতীত কার্যক্রম মুছে নিরাপদে থাকতে পারেন।

গুগল অ্যাকাউন্টে লগ-ইন করার সঙ্গে সঙ্গে আপনার সব কার্যক্রম সংরক্ষিত হয়। এটি শুধু আপনার প্রাইভেসি রক্ষা করে না, বরং ডিভাইসে টার্গেটেড বিজ্ঞাপন কমাতেও সাহায্য করে। তবে সব তথ্য মুছে দিলেও কিছু তথ্য গুগল আইনগত বা নিরাপত্তার কারণে রাখতে পারে। বিশেষ করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সচেতন থাকা জরুরি কারণ গুগল এখনও কিছু কার্যক্রম ট্র্যাক করতে পারে।

অতীত কার্যক্রম মুছে ফেলুন
আপনার কার্যক্রম মুছতে প্রথমে কম্পিউটার বা স্মার্টফোন থেকে My Activity পেজে  প্রবেশ করুন। তারপর চাইলে নির্দিষ্ট অ্যাপ বা সার্ভিস ফিল্টার করুন, অথবা সব কার্যক্রম মুছে ফেলতে Select All নির্বাচন করুন। এরপর All time সময়কাল নির্বাচন করে Next → Delete চাপুন। প্রতিটি আইটেম আলাদাভাবে মুছতেও পারেন। Activity তালিকা থেকে আইটেম নির্বাচন করে Delete চাপলেই তা মুছে যাবে। নির্দিষ্ট দিনে বা কার্যক্রমের ধরন অনুসারে ফিল্টার বা সার্চ করার সুবিধাও রয়েছে।

স্বয়ংক্রিয়ভাবে কার্যক্রম মুছতে চাইলে
স্বয়ংক্রিয়ভাবে কার্যক্রম মুছে ফেলার জন্য, গুগল অ্যাকাউন্টে যান, Data & privacy থেকে ‘History’ নির্বাচন করুন। এরপর কার্যক্রম নির্বাচন করে Auto-delete সেট করুন। সময়কাল নির্ধারণ করে নিশ্চিত করুন। চাইলে নির্দিষ্ট কার্যক্রম সম্পূর্ণ বন্ধ বা মুছে ফেলতেও পারেন Turn off বা Turn off and delete ব্যবহার করে।

যারা আরও সতর্ক থাকতে চান তারা Google Chrome-এ Incognito মোড ব্যবহার করতে পারেন। এটি অস্থায়ীভাবে কার্যক্রম ট্র্যাক এড়ায়। তবে প্রাইভেট মোডে লগইন করলে গুগল এখনও কিছু সার্চ সংরক্ষণ করতে পারে।

নিয়মিত কার্যক্রম মুছে রাখা শুধু প্রাইভেসি রক্ষা নয়, অনলাইনে নিরাপদ থাকার একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। তরুণরা এই সহজ টিপসগুলো মেনে চললে গুগলের ট্র্যাকিং থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবে।