বাংলাদেশে উৎপাদন খাতে যুক্ত হতে চায় টিপি-লিংক

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১৭ মে ২০২৬, ১৪:২৪

বাংলাদেশে উৎপাদন খাতে যুক্ত হতে চায় টিপি-লিংক
ছবি : এক্সেল টেকনোলজিস-এর সৌজন্যে

বাংলাদেশে উৎপাদন খাতে যুক্ত হওয়া এবং বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বৈশ্বিক নেটওয়ার্কিং ব্র্যান্ড টিপি-লিংক। সরকারের অনুকূল নীতিমালা কাজে লাগিয়ে ‘মেক ইন বাংলাদেশ’ উদ্যোগের আওতায় সম্ভাব্য উৎপাদন কার্যক্রম শুরুর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।

গককাল (১৬ মে) রাজধানীর ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে অনুষ্ঠিত ‘এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম’-এ এমন তথ্য জানান টিপি-লিংক প্রাইভেট লিমিটেডের (সার্ক) ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং।

দেশের অন্যতম প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেডের বিশেষ আয়োজন ‘এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম’টি অনুষ্ঠিত হয়েছে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে টিপি-লিংকের ‘১ গোল ১ নেটওয়ার্ক’ স্লোগানকে কেন্দ্র করে এই আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিন ওয়াং। শুভেচ্ছা বক্তব্য দেন এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা

অনুষ্ঠানে লিন ওয়াং বলেন, 

অনুষ্ঠান সম্পর্কে এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, ‘অংশীদারদের সঙ্গে দীর্ঘ পথচলা উদযাপন এবং টিপি-লিংকের নতুন ক্যাম্পেইন গ্রাহকদের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন। আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তির সম্ভাবনা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়।’

অনুষ্ঠানে আসন্ন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ‘১ গোল ১ নেটওয়ার্ক’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা পণ্য কিনে অংশ নিয়ে প্রতি সপ্তাহে টেলিভিশন থেকে শুরু করে ফাইনাল পুরস্কার হিসেবে মোটরবাইক জেতার সুযোগ পাবেন।

প্রধান আকর্ষণ হিসেবে অনুষ্ঠানের এক্সপেরিয়েন্স জোনে টিপি-লিংক ছাড়াও ওমাডা, ভিজি, ট্যাপো এবং মারকিউসিস সাব-ব্র্যান্ডের বিভিন্ন নতুন পণ্য প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং এক্সেল টেকনোলজিসের ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। তারা টিপি-লিংকের পণ্যের বাস্তব ব্যবহারিক সফলতা এবং শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি বিক্রয়োত্তর সেবা, টেকনিক্যাল সাপোর্ট এবং ভবিষ্যৎ বাজার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন