হোয়াটসঅ্যাপ কলের নিরাপত্তা বাড়াবে ‘আইপি প্রটেক্ট’ সুবিধা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৩

হোয়াটসঅ্যাপ কলের নিরাপত্তা বাড়াবে ‘আইপি প্রটেক্ট’ সুবিধা
ছবি : সংগৃহীত

ব্যবহারকারীদের গোপনীয়তা আরও সুরক্ষিত করতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন ‘আইপি প্রটেক্ট’ সুবিধা। এই সুবিধা চালু থাকলে কলের সময় আপনার আইপি ঠিকানা অন্য অংশগ্রহণকারীরা দেখতে পারবে না। ফলে সহজে অবস্থান শনাক্ত করা কঠিন হবে।

নতুন এই সুবিধা চালু হলে কল সরাসরি দুই ডিভাইসের মধ্যে যায় না। বরং হোয়াটসঅ্যাপের নিজস্ব সার্ভারের মাধ্যমে কল রাউট হয়। এতে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত থাকে। ব্যক্তিগত কথোপকথনে বাড়তি নিরাপত্তা নিশ্চিত হয়।

বর্তমানে সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য সুবিধাটি চালু হয়েছে। শিগগিরই সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানা গেছে। যারা অনলাইনে নিজের গোপনীয়তা নিয়ে সচেতন, তাদের জন্য এটি বেশ কার্যকর।

আইপি প্রটেক্ট সুবিধার উপকারিতা

  • কলের সময় আইপি ঠিকানা লুকিয়ে রাখে
  • অবস্থান ট্র্যাক করা কঠিন করে
  • কলে বাড়তি নিরাপত্তা যোগ করে

যেভাবে চালু করবেন

প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন। এরপর তিন ডট মেনুতে ট্যাপ করুন। সেটিংস অংশে যান। প্রাইভেসি অপশনে ঢুকুন। নিচে স্ক্রল করে অ্যাডভান্সড অংশে যান। সেখানে কলের আইপি ঠিকানা সুরক্ষা অপশন চালু করুন।

সুবিধাটি চালু থাকলে কলের সময় আপনার আইপি ঠিকানা অন্যদের কাছে লুকানো থাকবে। এতে ব্যক্তিগত নিরাপত্তা বাড়বে। তবে সার্ভারের মাধ্যমে কল যাওয়ায় কলের মান সামান্য কমতে পারে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন