জেমিনি স্পার্কেই মিলবে গুগল ফটোস নিয়ন্ত্রণের সুবিধা
গুগলের ব্যক্তিগত এআই সহকারী জেমিনি স্পার্ক এখন গুগল ফটোসের বিভিন্ন কাজ নিজে থেকে করতে পারবে। ছবি সম্পাদনা, অ্যালবাম সাজানো, পছন্দের ছবি নিয়ে শেয়ার করা অ্যালবাম তৈরি এবং ছবিতে থাকা কনসার্টের পোস্টার থেকে ক্যালেন্ডারে অনুষ্ঠান যোগ করার মতো কাজ করা যাবে জেমিনি স্পার্ককে নির্দেশ দিয়ে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় জেমিনি এআই প্রো ও আলট্রা গ্রাহকদের জন্য সুবিধাটি চালু হবে। তবে যুক্তরাষ্ট্রের বাইরে কবে এটি চালু হবে, সে বিষয়ে গুগল এখনো কিছু জানায়নি।
জেমিনি স্পার্ককে নির্দেশ দিয়ে গুগল ফটোসের ছবি সম্পাদনা ও অ্যালবাম সাজানো যাবে। পছন্দের ছবিগুলো নির্বাচন করে স্বয়ংক্রিয়ভাবে শেয়ার করা অ্যালবামও তৈরি করতে পারবে এটি। এ ছাড়া ছবিতে থাকা তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় কাজের ধাপও সম্পন্ন করতে পারবে।
জেমিনি স্পার্ক ব্যবহার করতে প্রথমে গুগল ফটোসকে জেমিনির সঙ্গে যুক্ত করতে হবে। এরপর জেমিনি অ্যাপের ওপরের কোণায় থাকা স্পার্ক সুবিধাটি চালু করে প্রয়োজনীয় নির্দেশনা লিখতে হবে। নির্দেশনা অনুযায়ী জেমিনি স্পার্ক গুগল ফটোসের সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করবে।
তবে নতুন সুবিধাটি এখনো সবার জন্য উন্মুক্ত নয়। প্রাথমিকভাবে শুধু যুক্তরাষ্ট্রের ইংরেজি ভাষার জেমিনি এআই প্রো ও আলট্রা গ্রাহকেরা এটি ব্যবহার করতে পারবেন। অন্যান্য দেশে বা অন্য ভাষায় কবে সুবিধাটি চালু হবে, তা গুগল জানায়নি।