বেসিসের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন তফসিল বাতিল
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের ৩০ জুন ঘোষিত তফসিল বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং সদস্য তালিকা যাচাই ও হালনাগাদের মাধ্যমে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করতে ০৭ সদস্যের সহায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত একটি চিঠি বেসিসকে দেওয়া হয়েছে। উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, বেসিসের আসন্ন নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে নতুন সদস্য অন্তর্ভুক্তিকরণ এবং সদস্য তালিকা যাচাই ও হালনাগাদ করতে হবে। এ জন্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে বেসিসের সদস্যদের সমন্বয়ে ০৭ সদস্যের একটি সহায়ক কমিটি গঠন করতে বলা হয়েছে।
সহায়ক কমিটি গঠনের পর অবিলম্বে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করার জন্য বেসিসকে অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, বেসিসের ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন উপলক্ষে ৩০ জুন ২০২৬ তারিখে ঘোষিত নির্বাচন তফসিল বাতিল করা হলো।