অতিরিক্ত চাপ সামলাতে না পেরে বিশ্বজুড়ে বিপর্যস্ত ক্লড

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪:০৫

অতিরিক্ত চাপ সামলাতে না পেরে বিশ্বজুড়ে বিপর্যস্ত ক্লড
ছবি : সিনেট ও ব্লিপিং কম্পিউটার

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটসেবা ক্লড বিশ্বজুড়ে আংশিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অতিরিক্ত অনুরোধের চাপ সামলাতে না পারায় ব্যবহারকারীরা সেবা নিতে গিয়ে বারবার ত্রুটির মুখোমুখি হচ্ছেন।

সেবাটি পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক জানিয়েছে, তাদের একাধিক মডেলে ত্রুটি বেড়ে যাওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। এর ফলে শুধু ক্লড নয়, এর ওপর নির্ভরশীল বিভিন্ন ডিজিটাল সেবাতেও বিঘ্ন দেখা দিচ্ছে।

প্রতিষ্ঠানটি প্রথম সমস্যাটি শনাক্ত করে ২৯ জুলাই বাংলাদেশর সময় রাত ১টা ৪৯ মিনিটে। পরে জানানো হয়, ত্রুটির মূল কারণ চিহ্নিত করা হয়েছে এবং সমাধানের কাজ চলছে। তবে সমস্যাটি পুরোপুরি কবে সমাধান হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

বিভ্রাট চলাকালে ব্যবহারকারীরা ‘৫২৯ ওভারলোডেড’ ধরনের একটি বার্তা পাচ্ছেন। সাধারণত এই ত্রুটি বোঝায়, সেবাটির সার্ভার একসঙ্গে অতিরিক্ত অনুরোধ সামলাতে পারছে না, ফলে সাময়িকভাবে সেবা ব্যাহত হচ্ছে

সর্বশেষ আপডেটে অ্যানথ্রপিক জানিয়েছে, ধীরে ধীরে বেশিরভাগ মডেলে সেবা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে কিছু ব্যবহারকারী এখনও সমস্যার সম্মুখীন হতে পারেন

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বিভ্রাট কৃত্রিম বুদ্ধিমত্তা সেবার ওপর বাড়তি নির্ভরতার একটি সতর্কবার্তা। ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো না হলে ভবিষ্যতেও এমন সমস্যার পুনরাবৃত্তি হতে পারে।

সূত্র : ব্লিপিং কম্পিউটার

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন