আইওএস ২৬.৬ আপডেটে ৭৭ নিরাপত্তা উন্নয়ন যুক্ত করেছে অ্যাপল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩:৩৫

আইওএস ২৬.৬ আপডেটে ৭৭ নিরাপত্তা উন্নয়ন যুক্ত করেছে অ্যাপল
ছবি : টাইমস অব ইন্ডিয়া

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন আইওএস ২৬.৬ আপডেট উন্মুক্ত করেছে অ্যাপল, যেখানে একাধিক ত্রুটি সংশোধনের পাশাপাশি যুক্ত করা হয়েছে ৭৭টি নিরাপত্তা উন্নয়ন। এই আপডেটটি শুধু নিরাপত্তা জোরদারই নয়, ভবিষ্যতের বড় সফটওয়্যার সংস্করণের জন্য ডিভাইসকে প্রস্তুত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অ্যাপলের প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন এই সংস্করণে সার্চ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ আগেভাগেই অপটিমাইজ করা হচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা পরবর্তী বড় আপডেট ইনস্টল করার পর দীর্ঘ সময় অপেক্ষার ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন।

বিশেষ করে ‘স্পটলাইট’ সার্চের ইনডেক্সিং প্রক্রিয়াকে আগেই উন্নত করা হয়েছে। জানা গেছে, পরবর্তী সংস্করণের পরীক্ষামূলক ব্যবহারকারীরা অভিযোগ করেছিলেন যে আপডেটের পর ইনডেক্সিং সম্পূর্ণ হতে বেশ সময় লাগে। এই সময় কিছু ফিচার প্রত্যাশামতো কাজ করে না

এই সমস্যার সমাধানেই আইওএস ২৬.৬ আপডেটে আগাম প্রস্তুতির ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ভবিষ্যৎ সংস্করণে আপগ্রেড আরও মসৃণ হয়।

নিরাপত্তার দিক থেকে আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে মোট ৭৭টি নিরাপত্তা সংশোধন অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে কোর সিস্টেম সম্পর্কিত বেশ কিছু উন্নয়ন এবং ওয়েবভিত্তিক উপাদানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি সাধারণ কিছু বাগও ঠিক করা হয়েছে, যদিও সেগুলোর বিস্তারিত আলাদাভাবে প্রকাশ করা হয়নি।

ব্যবহারকারীরা সহজেই এই আপডেট ইনস্টল করতে পারবেন। এজন্য ফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনে প্রবেশ করে সফটওয়্যার আপডেট নির্বাচন করলেই প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ডিভাইস নিরাপদ রাখতে এবং সর্বোচ্চ পারফরম্যান্স পেতে এমন আপডেট দ্রুত ইনস্টল করা উচিত। একই সঙ্গে এটি ভবিষ্যতের বড় আপডেটের জন্য আইফোনকে প্রস্তুত রাখবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন