একক এআই নির্ভরতা থেকে সরে আসার পরামর্শ সত্য নাদেলার

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৬

একক এআই নির্ভরতা থেকে সরে আসার পরামর্শ সত্য নাদেলার

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে একটিমাত্র প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য তাদেলা। তার মতে, যেসব প্রতিষ্ঠান নিজেদের সব কাজের জন্য একটি নির্দিষ্ট এআই সেবার ওপর নির্ভর করছে, তারা ভবিষ্যতে বড় ঝুঁকির মুখে পড়তে পারে।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাদেলা বলেন,

নাদেলা পরামর্শ দেন, প্রতিটি প্রতিষ্ঠানের এমন একটি কাঠামো গড়ে তোলা উচিত যেখানে এআই ব্যবহারের সময় তৈরি হওয়া তথ্য নিজেদের কাছেই সংরক্ষিত থাকবে। এতে ভবিষ্যতে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী আলাদা মডেল তৈরি বা উন্নত করতে পারবে।

তিনি আরও বলেন, একাধিক এআই মডেল ব্যবহার করার সক্ষমতা তৈরি করা জরুরি। এতে কোনো একটি মডেল অকার্যকর হয়ে গেলেও বা বন্ধ হয়ে গেলেও প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। একই সঙ্গে ডেটা ও ব্যবহারের স্তরগুলো আলাদা করে রাখার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে।

বিশেষভাবে এআইভিত্তিক কোডিং টুল ব্যবহারে সতর্ক থাকার কথাও বলেন নাদেলা। তার মতে, এসব টুল যদি সরাসরি নির্দিষ্ট কোনো মডেলের সঙ্গে যুক্ত থাকে, তাহলে নির্ভরশীলতা আরও বেড়ে যায়। তাই আলাদা অবকাঠামোর মাধ্যমে এসব ব্যবহারের পরামর্শ দেন তিনি।

বিশ্লেষকদের মতে, বর্তমানে অনেক প্রতিষ্ঠান উন্মুক্ত কাঠামোর এআই মডেলের দিকে ঝুঁকছে, যেগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও পরিচালনা করা যায়। একই সঙ্গে একাধিক মডেল ব্যবস্থাপনার সক্ষমতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে

নাদেলা আরও একটি গুরুত্বপূর্ণ ঝুঁকির কথা তুলে ধরেন। তার মতে, কোনো প্রতিষ্ঠান যদি সম্পূর্ণভাবে একটি এআই সেবাদাতার ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে ভবিষ্যতে সেই সেবাদাতা একই ধরনের সেবা চালু করে সরাসরি প্রতিযোগিতায় নামতে পারে।

তবে ব্যক্তিগত ব্যবহারকারীদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন বলে উল্লেখ করেন তিনি। তার মতে, অনেক সময় বিনামূল্যে সেবা ব্যবহারের বিনিময়ে ব্যবহারকারীদের কিছু তথ্য শেয়ার করতে হয়, যা ডিজিটাল সেবার প্রচলিত একটি মডেল।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন