ঈদ ক্যাম্পেইনে ভিভোর চমক, চলবে ২৮ মে পর্যন্ত

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ১৬ মে ২০২৬, ১৩:০৪

ঈদ ক্যাম্পেইনে ভিভোর চমক, চলবে ২৮ মে পর্যন্ত
ছবি : সংগৃহীত

ঈদ মানেই নতুন হালনাগাদ আর সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি। সেই আনন্দ আরও বাড়াতে গত ৬ মে থেকে ২৩ দিনব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে ভিভো। ‘ঈদের সেরা ডিল, ভিভোতে ফুল ফিল!’ শিরোনামের এই উদ্যোগে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ।

ইতোমধ্যে প্রথম ধাপের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত ২,৫০০-এর বেশি ক্রেতা পুরস্কার পেয়েছেন, যা ঈদের কেনাকাটায় বাড়তি উৎসাহ যোগ করেছে।

প্রথম পুরস্কার হিসেবে পোর্টেবল বিদ্যুৎ সংরক্ষণ যন্ত্র জিতেছেন তিনজন গ্রাহক। তারা হলেন টঙ্গীর আলাউদ্দিন, ধানমন্ডির শুকরাবাদের শাকিল হোসেন এবং ঝিনাইদহের জাহিদ। আলাউদ্দিন ও শাকিল ভিভো ওয়াই৩১ডি এবং জাহিদ ভিভো ওয়াই২১ডি কিনে লটারিতে অংশ নেন।

দ্বিতীয় পুরস্কার হিসেবে ডিপ ফ্রিজ জিতেছেন দুইজন গ্রাহক। তারা হলেন নারায়ণগঞ্জের মহসিন ভূঁইয়া ও ঢাকা দক্ষিণের বাবুল হোসেন। দুজনই ভিভো ওয়াই৩১ডি ক্রয় করেছিলেন।

এ ছাড়া কুমিল্লার তুষার ভিভো ভি৭০ এবং পিরোজপুরের প্রলয় মৃধা ভিভো ওয়াই৩১ডি কিনে মাইক্রোওয়েভ ওভেন জিতেছেন।

কর্মসূচিতে প্রধান পুরস্কার হিসেবে থাকছে পোর্টেবল বিদ্যুৎ সংরক্ষণ যন্ত্র। পাশাপাশি অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, ডাব্লিউ১ এসই স্মার্ট ঘড়ি, রিরো এস৯০ শক্তি সঞ্চয়ক এবং দুই বছরের নিশ্চয়তা সুবিধা।

এই লটারি সুবিধা ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৭০ এফই, ভি৭০ এবং এক্স৩০০ প্রোসহ নির্বাচিত কয়েকটি মডেলের জন্য প্রযোজ্য। বিশেষ করে ওয়াই৩১ডি কিনলে নিশ্চিত উপহার হিসেবে মিলছে একটি ডাব্লিউ১ এসই স্মার্ট ঘড়ি এবং লটারিতে অংশ নেওয়ার সুযোগ।

গ্রাহকদের জন্য উন্নত সংযোগ সুবিধা দিতে ভিভো অংশীদার হয়েছে গ্রামীণফোনের সঙ্গে। নির্দিষ্ট মডেলের ক্রেতারা পাবেন ৭ দিনের জন্য ৫ গিগাবাইট বিনা মূল্যের ইন্টারনেট। পাশাপাশি মাইজিপি অ্যাপের মাধ্যমে বিশেষ ডেটা প্যাকও পাওয়া যাবে, যা নতুন স্মার্টফোনে ৬ মাস পর্যন্ত একাধিকবার ব্যবহার করা যাবে।

ঈদুল আজহা উপলক্ষে চালু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ২৮ মে পর্যন্ত। এতে অংশ নিয়ে গ্রাহকেরা আরও পুরস্কার জয়ের সুযোগ পাবেন।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন